| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

৭০ বছরেও তরুণ থাকবেন এই ৭টি খাবারে

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ৩১ ০৮:০২:৫৩
৭০ বছরেও তরুণ থাকবেন এই ৭টি খাবারে

নিজস্ব প্রতিবেদক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, উদ্ভিজ্জ খাবার নিয়মিত খেলে দীর্ঘায়ু হওয়া এবং সুস্থ থাকার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে মধ্যবয়স থেকে এই খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে বয়স বাড়লেও শরীর ও মন সতেজ থাকে। এই গবেষণায় ৩০ বছর ধরে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষকে পর্যবেক্ষণ করা হয়। যারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেছেন, ৭০ বছর বয়সেও তাদের সুস্থ থাকার সম্ভাবনা ৮৬% বেশি ছিল।

যে ৭ ধরনের খাবার বেশি খাবেন

গবেষণা অনুযায়ী, দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য এই সাত ধরনের খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা জরুরি:

* ফলমূল

* সবজি

* গোটা শস্য (যেমন: লাল চাল, ভুট্টা)

* ডাল ও শিমজাতীয় খাবার (যেমন: মসুর ডাল, ছোলা)

* বাদাম

* অসম্পৃক্ত স্নেহ পদার্থ (যেমন: উদ্ভিজ্জ তেল, মাছের তেল)

* কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার

যে ৫ ধরনের খাবার কম খাবেন বা বাদ দেবেন

সুস্থ থাকার জন্য কিছু খাবার খাদ্যতালিকা থেকে কমানো বা বাদ দেওয়া প্রয়োজন:

* অতিরিক্ত চিনিযুক্ত পানীয়

* লাল মাংস

* ট্রান্স ফ্যাট (ফাস্টফুড ও বেক করা খাবারে থাকে)

* অতিরিক্ত লবণ

* প্রক্রিয়াজাত মাংস

আরও পড়ুন- ডিম খাওয়া কাদের জন্য ঝুঁকিপূর্ণ

আরও পড়ুন- গরমের ঘামের দুর্গন্ধ? সমাধান হতে পারে ফিটকিরি

গবেষকরা জানান, শুধু রোগ প্রতিরোধ নয়, বরং তারুণ্য ধরে রাখতেও এই খাদ্যাভ্যাস কার্যকর। তবে এর পাশাপাশি সঠিক পরিমাণে প্রাণিজ খাবার খেলে শরীর আরও সুস্থ ও সক্রিয় থাকবে। হার্ভার্ডের গবেষকরা বলছেন, ভবিষ্যতের স্বাস্থ্যকর জীবনযাপনের মূল ভিত্তি হবে উদ্ভিজ্জ খাবার।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...