| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গুনাহ করার পর যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৫ ১২:০৫:২২
গুনাহ করার পর যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন

নিজস্ব প্রতিবেদন: মানুষ হিসেবে শয়তানের প্ররোচনায় ভুলবশত যেকোনো বান্দা গুনাহ করতে পারে। তবে গুনাহ করার পর যদি কেউ অনুতপ্ত হন এবং ক্ষমা চান, তবে এটি তার মুমিন হওয়ার প্রমাণ। আল্লাহ এমন অনুতপ্ত বান্দাকে ক্ষমা করে থাকেন।

গুনাহের পর ক্ষমা চাওয়ার উপায়

আবু বকর সিদ্দিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম যদি গুনাহ করার পর উত্তমভাবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করেন এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।

পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা ক্ষমা সম্পর্কে বলেছেন:

* "যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে।" (সুরা নিসা: ১১০)

* "এবং তারা সেই সকল লোক, যারা কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে বা (অন্য কোনোভাবে) নিজেদের প্রতি জুলুম করলে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে..." (সুরা আলে ইমরান: ১৩৫)

গুনাহের পর অনুতপ্ত হওয়া মুমিনের লক্ষণ

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন কোনো মুমিনের নেক আমল তাকে আনন্দিত করে এবং তার গুনাহ তাকে কষ্ট দেয় ও অনুতপ্ত করে, তখন বুঝতে হবে যে তার মধ্যে ঈমান আছে।

আরও পড়ুন- ঘরে পিঁপড়া: আল্লাহর পক্ষ থেকে ৫টি গোপন বার্তা

আরও পড়ুন- ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা গেল

আল্লাহ তাআলা কোরআনে আরও বলেছেন, "তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও।" (সুরা আনআম: ১২০) "আমি অবশ্যই ক্ষমা করি তার জন্য, যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে।" (সুরা ত্বাহা: ৮২)।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...