সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত বোর্ড গঠন করেছে। অভিযোগটি একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী করেছেন। উল্লেখ্য, ওই প্রাক্তন সেনা কর্মকর্তা একটি গুরুতর অপরাধের দায়ে চাকরিচ্যুত হয়ে বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন।
অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগেই সেনাবাহিনী বিষয়টি জানতে পারে এবং এর তদন্ত শুরু করে। ঘটনার সংবেদনশীলতা ও অভিযোগকারী নারীর সম্মান রক্ষার্থে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সেনাবাহিনী জানিয়েছে:
* অভিযুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তাকে ইতিমধ্যেই তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
* ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।
* এই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, মানবিক কারণে বরখাস্ত হওয়া প্রাক্তন সেনা কর্মকর্তার পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, কারণ তাদের সন্তানের এসএসসি পরীক্ষা চলছিল।
বাংলাদেশ সেনাবাহিনী নীতি-নৈতিকতা ও শৃঙ্খলার ব্যাপারে আপসহীন। এ ধরনের কোনো অনৈতিক কাজকে তারা কখনোই প্রশ্রয় দেয় না। সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
