ঢাকার চেয়ে কম দামে ইলিশ কলকাতায়
নিজস্ব প্রতিবেদক: ইলিশের ভরা মৌসুমেও বাংলাদেশের বাজারে ইলিশ সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। ঢাকার খুচরা বাজারে যেখানে এক কেজি ইলিশের দাম ২,২০০ থেকে ২,৪০০ টাকা, সেখানে মিয়ানমার ও ভারতের অন্যান্য রাজ্য থেকে আমদানি করা ইলিশ কলকাতায় বিক্রি হচ্ছে তুলনামূলক অনেক কম দামে।
ঢাকার বাজারে অস্থিরতা ও উচ্চমূল্য
রবিবার ঢাকার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে ইলিশ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,২০০-১,৪০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশের দাম ২,২০০-২,৪০০ টাকা পর্যন্ত উঠেছে। বিক্রেতারা বলছেন, জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ায় বাজারে সরবরাহ কম, তাই দাম বেশি। একজন ক্রেতা জানিয়েছেন, উচ্চমূল্যের কারণে তিনি বড় ইলিশ কেনার সাহস পাননি।
কলকাতায় ইলিশের সহজলভ্যতা
অন্যদিকে, কলকাতা ও হাওড়ার বাজারদরে দেখা গেছে ভিন্ন চিত্র। ৫০০ গ্রামের একটি ইলিশের দাম সেখানে ৬০০-৭৫০ রুপি (প্রায় ১,০৫০ টাকা)। ৭০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১,২০০-১,৩০০ রুপি এবং এক কেজির ইলিশ ১,৫০০-১,৮০০ রুপিতে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন- আবারও অস্থির পেঁয়াজের বাজার
কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানান, এ বছর বঙ্গোপসাগরে ইলিশের সরবরাহ কম। তাই বাজার ঠিক রাখতে মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশ এবং গুজরাট ও মুম্বাই উপকূলের ইলিশ আমদানি করা হচ্ছে। তিনি বলেন, তারা বাংলাদেশ সরকারের কাছে ১৫ আগস্টের পর ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছেন।
ঢাকার বাজারে যখন পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধি নিয়ে সিন্ডিকেটের অভিযোগ উঠছে, তখন কলকাতার বাজারে আমদানি করা ইলিশ তুলনামূলক কম দামে বিক্রি হওয়া জনমনে প্রশ্ন তৈরি করেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
