এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০টায়, জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদন: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল আজ (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত হবে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবে।
এবারের পরীক্ষায় রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত বিষয়ে, যার সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। কেবল নম্বর সঠিকভাবে গণনা করা হয়েছে কি না বা কোনো প্রশ্নের উত্তর বাদ পড়েছে কি না, তা যাচাই করা হয়।
ফলাফল দেখতে- dhakaeducationboard.gov.bd
আশা/
