| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হওয়া হল না মেধাবী রাফিয়ার

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৭ ১৮:২৯:৫০
২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হওয়া হল না মেধাবী রাফিয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও রাফিয়া সুলতানা কুইনের আর ক্লাস করা হলো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে ভর্তি হয়েও নতুন জীবনের শুরুর আগেই তার জীবন থেমে গেল। বুধবার (৬ আগস্ট) রাতে রাজশাহীর একটি হাসপাতালে মাত্র ২০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার এই মেধাবী শিক্ষার্থী হঠাৎ অ্যাজমা ও জ্বরে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রাফিয়া সুলতানা কুইন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৯টি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগকে তিনি তার স্বপ্নের গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন। আগামী ১৭ আগস্ট তার প্রথম ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

তার অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, "যদিও ক্লাস শুরু হয়নি, তবুও রাফিয়া আমাদের পরিবারেরই অংশ ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"

রাফিয়ার এই অপূর্ণ স্বপ্ন শুধু তার পরিবার নয়, পুরো শিক্ষাঙ্গনকেই স্তব্ধ করে দিয়েছে।

আশা/

ট্যাগ: শিক্ষা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...