মৃত্যু ব্যাক্তির আত্মা ৪০ দিন পর্যন্ত বাড়িতে থাকে
নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্ম অনুযায়ী, মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য। কোরআনে বলা হয়েছে, "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে" (সুরা আলে ইমরান: ১৮৫)। তবে সমাজে মৃতের রুহ বা আত্মা নিয়ে নানা ধরনের কুসংস্কার প্রচলিত আছে। অনেকেই বিশ্বাস করেন যে, মৃত্যুর পর আত্মা ৪০ দিন পর্যন্ত বাড়িতে আসা-যাওয়া করে, কিংবা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় আসে এবং শুক্রবার জুমা শেষে চলে যায়।
ইসলামে এর কোনো ভিত্তি আছে কি?
ইসলামী শরিয়তে এই ধরনের বিশ্বাসের কোনো ভিত্তি নেই। প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ এই ধারণাগুলোকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ইসলামে এমন কোনো বিশ্বাস নেই যে মৃত্যুর পর মৃত ব্যক্তির রুহ আবার পৃথিবীতে ফিরে আসে।
* মৃত্যুর পরের জীবন: ইসলাম অনুযায়ী, মৃত্যুর পর মানুষ সম্পূর্ণভাবে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়।
* জান্নাত ও জাহান্নামের জীবন: যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়, তবে সে জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকে। আর যদি সে জাহান্নামি হয়, তবে সে জাহান্নামের শাস্তি ভোগ করে। এই অবস্থায় তার রুহ পৃথিবীতে ফিরে এসে সালাম বা দোয়া চাওয়ার কোনো সুযোগ নেই।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এই ধরনের কুসংস্কার বিশ্বাস করলে ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মুসলিমদের এই ধরনের ভুল ধারণা থেকে দূরে থাকা উচিত।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
