| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের খরচ বাড়ছে

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৪ ১৮:৩৫:১৬
ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের খরচ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয়। এখন শুধু জরুরি চিকিৎসা সেবাসহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে, ভিসা প্রক্রিয়াকরণের খরচ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

১০ আগস্ট থেকে নতুন ফি কার্যকর

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসার আবেদন প্রক্রিয়াকরণের ফি (সার্ভিস চার্জ) ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এই নতুন ফি চলতি মাসের ১০ তারিখ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনো ভিসা ফি নেওয়া হয় না। শুধুমাত্র সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আইভিএসি তাদের নিজেদের পরিচালন ব্যয় সমন্বয় করার জন্য এই প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে।

আইভিএসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে যে, সেবার ব্যয় বেড়ে যাওয়ায় ২০১৮ সালের পর এবারই প্রথম সার্ভিস চার্জ বাড়ানো হলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...