| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শত্রু ভেবে নিজেদের গুলিতে প্রাণ হারাল ৩১ ইসরায়েলি সেনা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৫ ১৯:১৫:৩২
শত্রু ভেবে নিজেদের গুলিতে প্রাণ হারাল ৩১ ইসরায়েলি সেনা

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুযায়ী, এসব মৃত্যু ঘটেছে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর হামলার কারণে।

ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, শুক্রবার (৫ জুলাই) ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওর রিপোর্টে এ তথ্য প্রকাশ পায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৪০ জন ইসরায়েলি সেনা। এর মধ্যে ৭২ জন মারা গেছেন সরাসরি যুদ্ধ নয়, বরং অভিযান চলাকালে দুর্ঘটনাজনিত কারণে—যা মোট মৃত্যুর প্রায় ১৬ শতাংশ।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে—

* নিজেদের গুলিতে: ৩১ জন

* গোলাবারুদ বিস্ফোরণে: ২৩ জন

* সাঁজোয়া যানচাপায়: ৭ জন

* অজ্ঞাত দিক থেকে গুলিবর্ষণে: ৬ জন

এছাড়া গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর আবার আগ্রাসন শুরুর পর থেকে ৩২ সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন দুর্ঘটনায়, আর ৫ জন কর্মক্ষেত্রে পড়ে গিয়ে বা যন্ত্রপাতি ব্যবস্থাপনায় গাফিলতির কারণে প্রাণ হারান। সর্বশেষ একটি মৃত্যু ঘটেছে ৩ জুলাই রাতে, তবে এর বিস্তারিত জানানো হয়নি।

সামগ্রিকভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছেন, জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, ইসরায়েলি অব্যাহত হামলায় গাজায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...