| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জুলাই জুড়ে আবহাওয়ার চরম দুঃসংবাদ, আসছে ৩ ঘূর্ণিঝড়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০২ ২০:০৫:২৭
জুলাই জুড়ে আবহাওয়ার চরম দুঃসংবাদ, আসছে ৩ ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক: আষাঢ়ের ১৮ দিন পেরিয়ে গেলেও দেশে এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। এর মধ্যেই জুলাই মাসজুড়ে আরও কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ, যার মধ্যে কয়েকটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২ জুলাই, বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি পর্যন্ত মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে সার্বিকভাবে দেশে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রায় ১০ থেকে ১২ দিন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...