মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল
ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, “আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবরস্থানে হলেও আমাকে দাফন করিও”—এমন আবেগঘন অনুরোধ করেছেন তিনি। এ-সংক্রান্ত একটি ফটোকার্ডে যুক্ত করা হয়েছে মূলধারার সংবাদমাধ্যম একাত্তর টিভি-এর লোগোও।
তবে রিউমর স্ক্যানার নামক ফ্যাক্টচেকিং সংগঠনের অনুসন্ধানে জানা যায়, এই তথ্যটি সঠিক নয়। একাত্তর টিভি এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং শেখ হাসিনাও সাম্প্রতিক সময়ে এমন কোনো মন্তব্য করেননি।
রিউমর স্ক্যানার জানায়, যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে তা মূলত ভুয়া। এটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত। মূল ফটোকার্ডে ছিল: “শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ”—যা একাত্তর টিভি ১৯ জুন তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছিল। ছড়ানো ভুয়া ফটোকার্ডে সেই মূল চিত্র, লোগো ও তারিখ ঠিক রেখে শুধুমাত্র লেখার অংশ বদলানো হয়েছে।
মূল প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দেয়। বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। কিন্তু সেই প্রতিবেদনে শেখ হাসিনার কথিত আজিমপুরে দাফনের অনুরোধের কোনো উল্লেখ নেই।
সবদিক বিবেচনায় বলা যায়, শেখ হাসিনার নামে ছড়ানো মন্তব্যটি গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো হয়েছে। তাই এ ধরনের তথ্য শেয়ার করার আগে যাচাই করা প্রয়োজন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
