| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বাজারে বাড়ল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০১ ২১:৫৪:৫৩
বাংলাদেশের বাজারে বাড়ল সোনার দাম

নতুন অর্থবছরের প্রথম দিনেই দেশের সোনার বাজারে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা ঘোষণা দিয়েছে, আগামীকাল ২ জুলাই থেকে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৮৯০ টাকা পর্যন্ত বাড়ছে।

মঙ্গলবার (১ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন করে সোনার দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়, যা আগে ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা,

১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা

সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—

২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা,

২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা,

১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা

এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই নতুন দর ২ জুলাই থেকে কার্যকর হবে বলে জানায় বাজুস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...