| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের ওষুধ কারখানায় ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৩৪

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০১ ১৭:২৮:৩০
ভারতের ওষুধ কারখানায় ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৩৪

নিজস্ব প্রতিবেদক: ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সিগাচি ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে কাজ চলাকালীন সময়ে হঠাৎ ভয়ংকর বিস্ফোরণ ঘটে, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় ইউনিটে কর্মরত শ্রমিকদের অনেকেই আগুনে আটকে পড়েন এবং গুরুতর দগ্ধ হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিতোষ পঙ্কজ জানান, ধ্বংসাবশেষের নিচ থেকে এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, এক দগ্ধ শ্রমিকের ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে সিগাচি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং কারখানার ভিতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে নিরাপত্তা ত্রুটি ছিল কি না, সে দিকেও নজর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...