চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় সুখবর
সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এসেছে এক দারুণ সুখবর। এবার থেকে বিদেশে যাতায়াতের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পাবেন বিশেষ সহায়তা। এজন্য বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে একটি কল্যাণ ডেস্ক।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ আগমন ও প্রস্থানের সময় সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবন্দরের টার্মিনাল-১ এর ১ নম্বর গেট সংলগ্ন দ্বিতীয় তলায় ১৪০ বর্গফুট জায়গায় এই কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে।
এই কাজ বাস্তবায়নে নিয়োজিত নোভা কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় মালামাল, শ্রমিক, ডিজাইনার এবং ট্রাক নিয়ে সাতদিন দিনরাত বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ উদ্যোগের ফলে সরকারি চাকরিতে নিয়োজিত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণের সময় আরও স্বাচ্ছন্দ্য ও সহায়তা পাবেন—এটি নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
