| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৭ ০৯:৪২:৫৭
আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। রবিবার (১৫ জুন) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ১৪৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এই দিন সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার মেডান, যার একিউআই স্কোর ছিল ১৫৩। তৃতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা (১২৮), চতুর্থে মিসরের কায়রো (১২৪) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১২৪)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর যদি ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকে তবে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘চরম অস্বাস্থ্যকর’, এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়।

ঢাকার বায়ুদূষণের জন্য প্রধানত দায়ী করা হয় ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া এবং নির্মাণ সাইটের উড়ন্ত ধুলাবালিকে। ভয়াবহ এই দূষণ রাজধানীবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই দূষণ অত্যন্ত ক্ষতিকর।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “ঢাকার বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। ইদানীং নতুন করে নির্মাণ কাজের অনিয়মও বায়ুদূষণের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি সব ধরনের অবকাঠামো নির্মাণে সঠিক মান বজায় রাখা হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই কাজগুলো খোলা আকাশের নিচে, অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...