| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, তিন বিভাগে বন্যার আগাম বার্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৬ ১৯:৩৯:৫১
বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, তিন বিভাগে বন্যার আগাম বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে মৌসুমি স্বস্তি নিয়ে আসছে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT) জানিয়েছে, ‘রিমঝিম’ নামের এই মৌসুমি বৃষ্টিবলয়টি ১৬ জুন দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে আগামী ২৮ জুন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

এই সময় দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের নিচু এলাকা অতি বৃষ্টির কারণে বন্যার ঝুঁকিতে পড়তে পারে। এছাড়া বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগে এর প্রভাব অপেক্ষাকৃত কম হলেও পুরো দেশেই বৃষ্টির প্রভাব দেখা যাবে।

বিডব্লিউওটি জানিয়েছে, চলতি বছরের এটি ষষ্ঠতম বৃষ্টিবলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। এটি উপকূল হয়ে প্রবেশ করে ধীরে ধীরে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়বে। সাগরে চাপের তারতম্যের কারণে কিছু সময় উত্তাল অবস্থা বিরাজ করতে পারে। এছাড়া কালবৈশাখীর মতো বড় কোনো ঝড়ের শঙ্কা না থাকলেও কিছু কিছু জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের নদী ও খালপাড়ে বসবাসরতদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...