| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইরানসহ ৪ মুসলিম দেশের যৌথ ইসলামিক সেনা গঠনের প্রস্তাব

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৬ ১৮:০৯:০০
ইরানসহ ৪ মুসলিম দেশের যৌথ ইসলামিক সেনা গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থার মধ্যে নতুন ভূরাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে ইরান। দেশটি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে সঙ্গে নিয়ে একটি 'ইসলামিক সেনাবাহিনী' গঠনের প্রস্তাব দিয়েছে। এমন প্রস্তাব শুধু সামরিক নয়, বরং মুসলিম বিশ্বের ঐক্যের নতুন বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব এবং প্রভাবশালী নেতা মহসেন রেজাই জানান,“এই যৌথ সেনাবাহিনী গঠিত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তা ও আত্মরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মুসলিম দেশগুলোর উচিত এখনই ঐক্যবদ্ধ হওয়া।”

বিশ্লেষকদের মতে, চার প্রভাবশালী মুসলিম দেশের এমন সামরিক জোট গঠনের চিন্তাভাবনা বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। এতে যেমন মুসলিমদের মধ্যে ঐক্য দৃঢ় হবে, তেমনি বৃহৎ শক্তিগুলোর ভূ-রাজনৈতিক হিসাবেও আসতে পারে বড় ধাক্কা।

ইসলামিক সেনা গঠনের এই প্রস্তাব এমন এক সময়ে এল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল।

সোমবার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। নিহত হয়েছেন অন্তত পাঁচজন, আহত বহু। ক্ষেপণাস্ত্রে জ্বালানি কেন্দ্র ও আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটে, সৃষ্টি হয় অগ্নিকাণ্ড।

এর আগে ১৩ জুন ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও চালায় একাধিক হামলা। কয়েক দিন ধরেই চলছে এই দফায় দফায় হামলা ও পাল্টা হামলা, যার ফলে হতাহতের সংখ্যা বাড়ছে, এবং মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত যুদ্ধাবস্থার দিকে ধাবিত হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...