ইরানে ইসরায়েলি হামলার পর বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড উত্থান
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে—বিশেষ করে সোনার বাজারে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ খাত থেকে সরে গিয়ে সোনার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়িয়েছেন। ফলে বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে।
১৩ জুন শুক্রবার সকালে দুবাইয়ে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৩৮২.২৫ দিরহাম, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। একই দিনে ২১ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৩৬৪.২৫ দিরহাম এবং ১৮ ক্যারেটের দাম ৩২৮.২৫ দিরহামে বিক্রি হয়েছে।
বিশ্ববাজারের দিক থেকেও একই চিত্র। রয়টার্স জানায়, স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩,৪২৮.২৮ ডলারে পৌঁছেছে। এটি ৭ মে’র পর সর্বোচ্চ। ফিউচার মার্কেটে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ৩,৪৪৯.৬০ ডলারে, যা ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ স্টক মার্কেট বা ক্রিপ্টো সম্পদ ছেড়ে সোনা ও অন্যান্য নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বিশ্বব্যাপী বিনিয়োগচিত্র বদলে দিয়েছে। তার মতে, বাণিজ্য আলোচনা থেকে দৃষ্টি সরে গিয়ে বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ সম্পদকে প্রাধান্য দিচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে, সোনার দাম আরও বাড়তে পারে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে ইসরায়েল নিশ্চিত করে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পূর্বপরিকল্পিত একটি সামরিক অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হেনেছে। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, অভিযানে দুই ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং হামলাগুলো ছিল নিখুঁত পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় এবং এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না এই মিশন সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ অভিযান চলবে।
বিশ্লেষকদের ধারণা, যদি এই উত্তেজনা দীর্ঘায়িত হয়, তবে সোনার দাম অদূর ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত!
- নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন কৌশল, ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা
- শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের সোনার বাজারদর: ২২ মে ২০২৬
- নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ সুবিধা
- সাগরে লঘুচাপ; বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন আপডেট
- কোথায় বৃষ্টি আর কোথায় থাকবে তাপপ্রবাহ জানাল আবহাওয়া অফিস
- শেখ হাসিনার দেশে ফিরতে কোন বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান হাসিনা!
- ১২ স্ত্রী, ১০২ সন্তান, ৫৭৮ নাতি-নাতনি! তার সংসার ছোট্ট এক গ্রাম
- ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া
- সীমান্তে ভারতীদের লক্ষ্য করে বিজিবির গুলি
- দেশের বাজারে আজকের সোনার দাম
- রেলযাত্রীদের জন্য বড় সুখবর
- ঈদের আগে আদার দামে ঝাঁজ, স্বস্তিতে পেঁয়াজ-রসুন ও মসলার বাজার
