| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ব্যাংকে না মিললেও বাড়তি দামে ফুটপাতে মিলছে নতুন টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৩ ০৯:৫৪:১৯
ব্যাংকে না মিললেও বাড়তি দামে ফুটপাতে মিলছে নতুন টাকা

নিজস্ব প্রতিবেদক: ঈদ সামনে রেখে বাজারে নতুন নোটের চাহিদা তুঙ্গে। কিন্তু ব্যাংকে গেলেও অনেকেই ফিরে আসছেন খালি হাতে। ঠিক সেই সময়েই রাজধানীর গুলিস্তানসহ কিছু এলাকায় ফুটপাতে দেখা যাচ্ছে নতুন টাকার বান্ডিল—যা মিলছে অতিরিক্ত মূল্যে।

জানা গেছে, ১০০০ টাকার নতুন নোট ৩০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত দিয়ে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থাৎ এক হাজার টাকার পরিবর্তে দিতে হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। অথচ প্রচলিত আইনে বলা আছে, মুদ্রা বিনিময়ে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া বা দেওয়া বৈধ নয়।

অনুসন্ধানে দেখা গেছে, একটি চক্র বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে নতুন টাকা সংগ্রহ করে তা ফুটপাতের বাজারে বিক্রি করছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় ও নির্দিষ্ট কিছু শাখা থেকে সীমিত আকারে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হলেও তা সাধারণের হাতে পৌঁছাচ্ছে না।

ফুটপাতের বিক্রেতারা স্বীকার করেছেন, তারা পরিচিত ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে কমিশনের ভিত্তিতে নতুন নোট সংগ্রহ করেন। পরে সেগুলো সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করেন। একজন বিক্রেতা জানান, “ব্যাংকে যে টাকাটা ফ্রিতে দেওয়া হয়, সেটাই এখন আমরা ৭৫০ থেকে ১৫০০ টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছি।”

সাধারণ গ্রাহকদের অভিযোগ, ব্যাংকে গেলে কর্মকর্তারা ‘নতুন টাকা নেই’ বলে ফিরিয়ে দেন, অথচ ফুটপাতেই মিলছে সেই নতুন টাকা। এতে স্পষ্টই বোঝা যায়, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই কালোবাজার নিয়ন্ত্রণ করছে।

বিষয়টি তদন্তসাপেক্ষ হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এটি শুধু গ্রাহকের সঙ্গে প্রতারণা নয়, বরং ব্যাংক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...