| ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

লালমনিরহাট বিমানঘাঁটিকে ভারতের কেন এতো ভয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৭ ২২:২৩:২৮
লালমনিরহাট বিমানঘাঁটিকে ভারতের কেন এতো ভয়

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটেছে লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে। বাংলাদেশের এই পুরনো বিমানঘাঁটি চালু হলে তা ভারতের জন্য এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম NDTV-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানবন্দর পুনরায় সচল করার পরিকল্পনা নিচ্ছে। এই খবর সামনে আসতেই ভারতের প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক হয়ে উঠেছে।

এই বিমানবন্দরটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। আর এর পাশেই রয়েছে ভারতের চিকেন নেক—দেশটির মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে (সেভেন সিস্টারস) পণ্য সরবরাহের একমাত্র প্রধান করিডোর। ফলে লালমনিরহাটে যদি চীনের সামরিক উপস্থিতি গড়ে ওঠে, তা ভারতের জন্য বড় ধরনের কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে।

ভারতীয় গণমাধ্যমের মতে, চীন এই ঘাঁটিতে নজরদারি সরঞ্জাম, সামরিক ড্রোন, যুদ্ধবিমান এমনকি সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে বলে ভারতের ধারণা। এই সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ভারতও তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাশ শহরের পুরনো বিমানঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। যদিও প্রাথমিকভাবে এটি বেসামরিক কার্যক্রমের জন্য চালু করা হবে, তবে এর অবকাঠামো এমনভাবে গড়া হবে যাতে সামরিক বিমান চলাচল ও জ্বালানি সরবরাহও সম্ভব হয়।

প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকেও কৌশলগত পরিবর্তনের একটি কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে তার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের জন্য কম বন্ধুপ্রতিম। পাশাপাশি ড. ইউনূস চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বলেও মন্তব্য করা হয়েছে।

২৬ মে ভারতের একটি প্রতিনিধি দল ত্রিপুরার কৈলাশ শহর বিমানঘাঁটি পরিদর্শন করে। তারা বিমানবন্দরের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

এই সমগ্র পরিস্থিতি ভারত-বাংলাদেশ সম্পর্ককে নতুন এক কৌশলগত মাত্রায় পৌঁছে দিয়েছে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার আকাশপথে প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...