| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতি মানিক মারা গেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৭ ১২:০৮:১৪
বিচারপতি মানিক মারা গেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় রাজধানীর ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই কন্যা, এক পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সোমবার (২৬ মে) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে রাবেয়া খাতুন হাফেজিয়া মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিচারপতি শামসুল হুদা মানিক ছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে একনিষ্ঠ সংগঠক। রাজনৈতিক অঙ্গনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আশির দশকে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে আপিল বিভাগে পদোন্নতি পেয়ে অবসরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

জাতির এই শ্রদ্ধাভাজন বিচারক ও মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশের আইনাঙ্গন, রাজনীতি এবং সমাজজীবনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...