| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বৃদ্ধের অনশন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৭ ২০:২০:৩৪
বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বৃদ্ধের অনশন

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছর বয়সী এক নারীর বাড়িতে অনশনে বসেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। গতকাল শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনভর উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

অনশনকারী বৃদ্ধের নাম আবুল কাসেম মুন্সি। তিনি বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

আবুল কাসেম মুন্সি জানান, তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। প্রায় দু'মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। এই সুযোগে ওই নারী বিভিন্ন সময় তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু হঠাৎ করেই ওই নারী তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি, তার বাড়িতে আসতে চাইলে ভুল ঠিকানা দিয়ে তাকে বিভ্রান্ত করেন। প্রায় চার-পাঁচ দিন খোঁজাখুঁজির পর অবশেষে আজ সকালে তিনি ওই নারীর বাড়িতে এসে হাজির হন।

ভুক্তভোগী বৃদ্ধ বলেন, “হয় সে আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। সে আমার সঙ্গে যে প্রতারণা করেছে, আমি তার উপযুক্ত বিচার চাই।”

ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ভিড় জমায়। এলাকাবাসীর অভিযোগ, ওই নারীর চরিত্র ভালো নয় এবং তিনি এর আগেও একাধিক পুরুষের কাছ থেকে এভাবে টাকা আত্মসাৎ করেছেন। তারা ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, বিষয়টি বুঝতে পেরে ওই নারী আত্মগোপন করেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার টেলিভিশনে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল থেকে ক্রিকেট, এশিয়ান গেমস থেকে ফিফা আসিয়ান ...