| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ১৮:৩৫:৫৫
বাংলাদেশে কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কম বয়সীদের মধ্যে ‘এ’ গ্রুপের রক্তধারীদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্য রক্তের গ্রুপের তুলনায় বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন ‘বি’ গ্রুপের মানুষ। তবে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের স্ট্রোকের আশঙ্কা তুলনামূলকভাবে ১২ শতাংশ কম।

এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন (UMSOM)–এর গবেষণায়, যা ‘নিউরোলজি’ নামক একটি স্বীকৃত মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে।

স্ট্রোক ঘটে তখনই, যখন মস্তিষ্কের নির্দিষ্ট অংশে পর্যাপ্ত রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এটা হতে পারে রক্তনালি ফেটে রক্তপাতের কারণে, কিংবা সূক্ষ্ম রক্তনালিতে রক্ত জমাট বাঁধার ফলে। স্ট্রোকের প্রভাব নির্ভর করে এটি মস্তিষ্কের কোন অংশে ঘটেছে এবং আক্রান্ত ব্যক্তিকে কত দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে, তার ওপর।

গবেষক স্টিভেন জে. কিটনার জানান, এখন কম বয়সীদের মধ্যেও স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অনেকেই এতে প্রাণ হারাচ্ছেন, আবার যারা বেঁচে যাচ্ছেন, তাদের অনেকে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাদের দৈহিক দক্ষতা ও কর্মক্ষমতা কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, ৬০ বছরের নিচে বয়সীদের মধ্যে কেন এই ঝুঁকি বাড়ছে, তা নিয়েই মূলত এই গবেষণা। তবে ঠিক কী কারণে ‘এ’ রক্তের গ্রুপের মানুষের মধ্যে ঝুঁকি বেশি—সেই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি জানা যায়নি। বিষয়টি নিয়ে আরও গভীর গবেষণা চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...