| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

নির্বাচন নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৫ ২২:৫২:১৩
নির্বাচন নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করলেও, সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন ও উদ্বেগ ঘুরপাক খাচ্ছে। কেউ চান সংস্কারের পরই নির্বাচন, আবার কেউ দ্রুত ভোট চান স্থিতিশীলতার জন্য।

একজন নাগরিক বলছিলেন, “ফখরুদ্দিনের সময় যেভাবে সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, এখনো কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? আজকে এই দেশে কেউ কারো বাবা-মা নাই, তাই কারো কথাও কেউ শোনে না। সব দায়িত্ব এখন যেন শুধু ড. ইউনূসের কাঁধে!”

বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করা হলেও জামায়াতে ইসলামীর নেতারা বলছেন—নির্বাচনের আগে দরকার সুস্পষ্ট রোডম্যাপ ও কাঠামোগত সংস্কার। অপরদিকে, এনসিপি চায় বর্তমান সরকারের আমলের সব নির্বাচন বাতিল করে নতুনভাবে পথচলা শুরু হোক।

অন্যদিকে, সাধারণ মানুষ বিভক্ত। কেউ বলছেন, “আগে দেশের কাঠামোগত দুর্বলতা ও প্রশাসনিক সংকট দূর করতে হবে। এরপর সুষ্ঠু নির্বাচন হোক, যেন সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।” আবার কেউ বলছেন, “নির্বাচনের আগে যদি নিরপেক্ষ রোডম্যাপ ঘোষণা করা যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে, স্থিতিশীলতা আসবে।”

আরেকজন বলেন, “এত বছর আমরা ভোট দিতে পারিনি। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন যদি আবার তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, না কি আগের মতোই একপেশে শাসন চলবে?”

তবে অনেকে মনে করেন, দেশ এখন তুলনামূলক স্থিতিশীল। তাই নির্বাচন না দিয়ে আগে প্রয়োজনীয় সংস্কার করা হোক। তারপর যদি ড. ইউনূস নেতৃত্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়, সেটাই দেশের জন্য ভালো হবে।

একজন নাগরিকের ভাষায়, “সংস্কার তো চলমান প্রক্রিয়া। কিন্তু যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে জমে আছে, সেগুলো সমাধান না করে শুধু নির্বাচন দিয়ে কী হবে? অতীতে তো তিনটা নির্বাচন দেখলাম, কিন্তু জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি।”

সংক্ষেপে বলা যায়—সাধারণ মানুষের প্রত্যাশা হলো একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যার আগে প্রয়োজন ন্যায্য ও কার্যকর সংস্কার। তবেই গণতন্ত্র সুদৃঢ় হবে এবং দেশ পাবে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নেতৃত্ব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...