| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের 'বিশেষ সুবিধা'র গ্রেড নিয়ে নতুন নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০১ ২২:৩৯:০১
সরকারি কর্মকর্তাদের 'বিশেষ সুবিধা'র গ্রেড নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন: অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের জন্য 'বিশেষ সুবিধা'র গ্রেড সংক্রান্ত নতুন একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে 'গ্রেড' বলতে শুধু সাবস্টেনটিভ গ্রেড বোঝানো হবে। এর ফলে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডের কারণে পাওয়া গ্রেড আর এই বিশেষ সুবিধার জন্য বিবেচিত হবে না।

নির্দেশনার বিস্তারিত

অর্থ বিভাগের জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ৩ জুন ও ২৩ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে 'গ্রেড' বলতে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য মূল গ্রেড বা সাবস্টেনটিভ গ্রেডকেই বোঝানো হবে। এর আগে গত ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য এই বিশেষ সুবিধা ঘোষণা করেছিল এবং কাদের কত টাকা বাড়বে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

এই নতুন নির্দেশনাটি বুধবার জারি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা প্রাপ্তির বিষয়টি আরও সুস্পষ্ট করা হলো।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...