| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ, মুখ খুললেন রাজনৈতিক নেতা!

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ২৩:২৬:০৩
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ, মুখ খুললেন রাজনৈতিক নেতা!

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ‘জুলাই আন্দোলনে’ হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।

এ ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কিভাবে হত্যাচেষ্টার সঙ্গে যুক্ত হয়? এমন ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে।”

শুধু তাই নয়, নুসরাতের পক্ষে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেতা খাইরুল বাশারও। তার ভাষায়, “নুসরাত অভিনয় করেছেন মাত্র, রাজনীতি করেন না। সিনেমায় চরিত্র পাওয়ার জন্য অডিশন হয়েছিল, তিনিও তাতে অংশ নিয়ে সুযোগ পেয়েছেন। একজন শিল্পী অভিনয় করলেই কি তার শাস্তি হবে?”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার শিল্পীদের ডাকে, আর ভবিষ্যতে অন্য সরকার তাদের হেনস্থা করে – তাহলে শিল্পীদের অবস্থান কী হবে?” তিনি অন্যান্য শিল্পীদেরও এ বিষয়ে মতামত দিতে আহ্বান জানিয়েছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...