| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা: হিটু শেখের ফাঁসি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৭ ০৯:৫৭:৩৩
আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা: হিটু শেখের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলার মূল অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে তার স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলেকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১৫ মার্চ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হিটু শেখ একাই ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন। তবে পরে তদন্ত কর্মকর্তা চারজনকেই অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছিলেন। বিচার শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়।

এই নির্মম ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। আজ আদালতের রায়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...