| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ২১:১৮:৫৮
দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

নতুন করে আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা, এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে—নেমে গেছে জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ১ ডলারের বেশি। একই সঙ্গে কমেছে প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দামও।

বৃহস্পতিবার (১৫ মে) ‘ট্রেডিং ইকনোমিকস’-এর এক প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক সঙ্কেত পাওয়ার পর বিশ্ববাজারে দিনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম পড়ে যায় ১ ডলারেরও বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬% কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬৬ সেন্ট। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম কমেছে ২.৩০%, বর্তমানে যার দাম ৬১ ডলার ৭০ সেন্ট প্রতি ব্যারেল।

এ ছাড়া আগামী দুই সপ্তাহে জ্বালানির চাহিদা কম থাকতে পারে—এমন পূর্বাভাসে প্রাকৃতিক গ্যাসের দামেও পতন দেখা গেছে। বৃহস্পতিবার এর দাম কমেছে ০.৮০% এবং দাঁড়িয়েছে প্রতি এমএমবিটিইউ ৩ ডলার ৪৬ সেন্টে। গত এক সপ্তাহে এটি কমেছে প্রায় ৩.৭২%।

গ্যাসোলিনের দামের দিকেও দেখা দিয়েছে পতনের প্রবণতা। প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ০.৬৮% কমে এখন ২ ডলার ১২ সেন্টে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠলে তেলের বাজারে আরও বড় পরিবর্তন আসতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...