| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যে অঞ্চলে আঘাত হানতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘শক্তি’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৩ ২২:১৭:০৪
যে অঞ্চলে আঘাত হানতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘শক্তি’

বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আরও একটি ভয়াবহ ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে ‘শক্তি’ নামের একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এটি আঘাত হানতে পারে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল, খুলনা বিভাগ কিংবা পশ্চিমবঙ্গের কোনো অংশে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তীব্র উষ্ণতার পর প্রাকৃতিক নিয়মে সাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম নয়।

পলাশ জানান, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে খুলনা বিভাগ ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘শক্তি’, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেটি ধীরে ধাপে পরিণত হতে পারে লঘুচাপ, নিম্নচাপ, এরপর গভীর নিম্নচাপ হয়ে শেষ পর্যন্ত ভয়াবহ ঘূর্ণিঝড়ে।

এখনই সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ শক্তিশালী এই ঘূর্ণিঝড় ‘শক্তি’ বাংলাদেশের উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...