| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যেভাবে আটক হলেন শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৩ ০৮:৪১:৫৩
যেভাবে আটক হলেন শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধানমন্ডি থেকে সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুর ১২টার কিছু পর একটি বিশেষ অভিযানে তাকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে আটক করা হয়।

জানা গেছে, মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে, যার মধ্যে কয়েকটি মামলা দায়ের হয়েছিল সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে। মানিকগঞ্জ ও ঢাকায় দায়ের করা এসব মামলারই একটি ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারের পর মমতাজকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। তবে ডিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, আজ রাতেই তাকে আদালতে তোলা হচ্ছে না। আগামীকাল সকালে তাকে আদালতে হাজির করা হতে পারে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলের একাধিক সাবেক এমপি, মন্ত্রী ও নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি কার্যক্রম চলছে। মমতাজ বেগমও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার হলেন। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে একটি গেজেট প্রকাশ হওয়ার পর থেকেই দলটির সাবেক নেতাদের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার করা হয়েছে।

রুমা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...