পাকিস্তানের সেনাপ্রধান আটক, সত্যতা নিয়ে যা যানা গেল
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির গ্রেপ্তার—এমন দাবি ঘিরে চলছে নানা গুঞ্জন। তবে আসল সত্য কি?
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গ্রেপ্তার হয়েছেন—এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার টিম।
৯ এপ্রিল থেকে এ ধরনের গুজব ছড়ালেও পাকিস্তানের কোনো সরকারি সূত্র বা আন্তর্জাতিক গণমাধ্যম তা নিশ্চিত করেনি। বরং ওই দিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে ভারতীয় চ্যানেল ‘এবিপি আনন্দ’-এর বরাত দিয়ে এই খবর প্রচারিত হয়। ৮ মে রাত ১২টা ২২ মিনিটে এবিপি আনন্দ তাদের ফেসবুক পেজে পোস্টে এই দাবি তোলে। তবে প্রায় ১২ ঘণ্টা পর পোস্টটি সম্পাদনা করে গ্রেপ্তারের দাবি সরিয়ে নেয়।
বর্তমান সময়ে পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসপিআরের অফিসিয়াল ওয়েবসাইটে আসিম মুনিরকে সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে গ্রেপ্তারের দাবিটি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব।
রনি/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
