| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

হঠাৎ কমলো তেলের দাম – স্বস্তির বার্তা বিশ্ববাজারে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৮ ২০:১৭:৩৪
হঠাৎ কমলো তেলের দাম – স্বস্তির বার্তা বিশ্ববাজারে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এবং ওপেক প্লাস বৈঠকের আগে বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ পতন দেখা গেছে।

শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি কমেছে ৪২ সেন্ট (০.৭%), দাঁড়িয়েছে ৬১.৭১ ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৪৬ সেন্ট (০.৮%), হয়েছে ৫৮.৭৮ ডলার।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব পর্যালোচনা করছে। এতে দুই দেশের মধ্যে টানাপোড়েন কিছুটা কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

অনিক্স ক্যাপিটালের বিশ্লেষক হ্যারি টিচিলিংগুইরিয়ান বলেন, “মার্কিন-চীন সম্পর্ক নিয়ে কিছু ইতিবাচক ইঙ্গিত মিলেছে, যদিও তা এখনই স্থায়ী নয়।”

এর আগে (৩০ এপ্রিল) ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি কমেছিল ৭৫ সেন্ট (১.১৭%) এবং WTI কমেছিল ৭৯ সেন্ট (১.৩১%)। এপ্রিলজুড়ে ব্রেন্ট ও WTI যথাক্রমে ১৫% ও ১৭% পড়ে গেছে—যা ২০২১ সালের পর সবচেয়ে বড় মাসিক পতন।

রয়টার্স বলছে, ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা বেড়েছে। পাশাপাশি এপ্রিল মাসে চীনের কারখানাগুলোর উৎপাদন গত ১৬ মাসে সবচেয়ে দ্রুত হারে সংকুচিত হয়েছে।

রুমা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...