| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মহড়ায় ড. ইউনূসের বক্তব্য ঘিরে কূটনৈতিক উত্তাপ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ২১:৫৭:০৪
সেনা মহড়ায় ড. ইউনূসের বক্তব্য ঘিরে কূটনৈতিক উত্তাপ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি সেনা মহড়া পরিদর্শনের সময় যে মন্তব্য করেছেন, তা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ও বিশেষ করে দিল্লিতে তৈরি হয়েছে ভিন্নমাত্রার প্রতিক্রিয়া।

ড. ইউনূস বলেন, "আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের আশঙ্কা ঘিরে রেখেছে। প্রস্তুতি না নিয়ে থাকা মানেই আত্মঘাতী সিদ্ধান্ত। আধা-আধি প্রস্তুতির কোনো সুযোগ নেই। জয়ই একমাত্র বিকল্প।"

এমন বক্তব্য যুদ্ধ উস্কে দেওয়ার মতো নয়, বরং সময়োপযোগী বাস্তবতা ভিত্তিক সতর্কবার্তা। তিনি পরিস্কার করেছেন, "আমি যুদ্ধবিরোধী মানুষ। কিন্তু বিশ্ব পরিস্থিতি আমাদের বাধ্য করছে সচেতন থাকতে, কারণ যুদ্ধ প্রস্তুতি না থাকলে নিরাপত্তা হুমকির মুখে পড়ে।"

ড. ইউনূসের এই বক্তব্য ভারতের কিছু সংবাদমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। কেউ কেউ এটিকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও আখ্যায়িত করেছে, যা মূল বক্তব্যের সাথে একেবারেই সাংঘর্ষিক। বিশ্লেষকদের মতে, এটি ভারতের পুরনো অভ্যাস—নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের উপর দোষ চাপানো।

বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নয়। ১৭ বছরের দমন-পীড়নের দেয়াল ভেঙে একটি আত্মবিশ্বাসী জাতি হিসেবে উঠে এসেছে। স্বাধীনতার রক্তিম সূর্য আজও উজ্জ্বল। আর এই বাংলাদেশ চায় শান্তি, তবে দুর্বলতা নয়।

ড. ইউনূস একজন মার্জিত, পরিপক্ব ও দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতা। তাঁর ভাষণ চিৎকারে নয়, বাস্তবতায় মোড়ানো। আর সেই বাস্তবতা ভারতের যুদ্ধমুখী মস্তিষ্কে যেন ভয় জাগিয়ে তুলেছে।

বিশ্বজুড়ে উত্তপ্ত ভূরাজনৈতিক বাস্তবতায়, ড. ইউনূসের কণ্ঠে শান্তির ডাক যেমন স্পষ্ট, তেমনি নিজের দেশকে রক্ষার সাহসী বার্তাও অনস্বীকার্য। ভারতের এই অস্থির প্রতিক্রিয়া প্রমাণ করে, সত্যিকারের ভয় তাদের অন্তরে লুকিয়ে থাকা দুর্বলতা থেকেই জন্ম নেয়।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...