| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উত্থানের পর বড় পতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০১ ২১:৪০:২৯
বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উত্থানের পর বড় পতন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সোনার দামে চরম অস্থিরতা চলছে। ২২ এপ্রিল প্রতি আউন্স সোনা ইতিহাসের সর্বোচ্চ ৩,৪৯৪ ডলারে পৌঁছানোর পর মাত্র ৯ দিনের ব্যবধানে তা নেমে এসেছে ৩,২০৭ ডলারে। অর্থাৎ দাম কমেছে প্রায় ২৯০ ডলার।

মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার শুল্কযুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের আশঙ্কায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। বারবার ওঠানামার পর রেকর্ড দামের পরপরই দেখা যায় বড় পতন।

এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ২৩ এপ্রিল দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরিতে ৫,৩৪২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১,৭২,৫৪৬ টাকা। বাজুস জানায়, বিশ্ববাজারের পতনের কারণে দেশের বাজারেও দাম যেকোনো সময় আবারও কমতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজার এখন অত্যন্ত অস্থির। মাত্র ৯ দিনে সোনার দামে তিনশ ডলারের মতো পতন—এটি সাম্প্রতিক কালের অন্যতম বড় দামের পরিবর্তন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...