| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

ভোলার জেলেদের সুখবর: শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ১৭:২১:০৭
ভোলার জেলেদের সুখবর: শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদ: দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরছে ভোলার নদী-পাড়ে। ১ মে থেকে মুক্ত হবে নদী, নামবেন হাজারো জেলে। ইলিশ শিকার করে ঘুচাবেন অভাব আর শোধ করবেন জমে থাকা ঋণ।

গত মার্চ-এপ্রিলে জাটকা রক্ষায় ভোলার ১৯০ কিলোমিটার নদীপথে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এতে নিবন্ধিত ১ লাখ ৭০ হাজারসহ প্রায় ৩ লাখ জেলে বেকার হয়ে পড়েছিলেন। সরকার হতদরিদ্র জেলেদের জন্য চাল বরাদ্দ করলেও, বাস্তবে তা অনেকেই পাননি বলে অভিযোগ।

নিষেধাজ্ঞা শেষের আগেই নেমেছে কর্মযজ্ঞ। জেলেপাড়ায় চলছে নৌকা-মেরামত, পুরনো জাল ঠিক করা আর নতুন আলকাতরা মাখানোর ব্যস্ততা। চারদিকে ছড়িয়ে পড়েছে টাটকা কাঠ ও আলকাতরার গন্ধ।

জেলেরা জানালেন, ১ মে থেকে ইলিশের মৌসুম শুরু। ‘জাল সাভার’ উৎসবে নদীতে নামবে শত শত নৌকা। রঙিন পতাকা, বাতি, সোলার প্যানেল দিয়ে সাজানো হচ্ছে প্রস্তুত নৌকাগুলো।

তবে এখনো অনেক জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত। চরফ্যাশনের সামরাজ ঘাটের আবদুল মান্নান মাঝি ছাড়া বাকিরা পাননি জেলেকার্ড। ছোটবেলা থেকেই মাছ ধরার সঙ্গে যুক্ত থাকলেও, নিবন্ধনের অভাবে তাঁরা বরাদ্দের চাল বা সরকারি সুবিধা পাননি।

জেলেদের অভিযোগ, বরাদ্দকৃত চাল স্থানীয় প্রভাবশালীদের বাড়িতে চলে গেছে। সরকারি চালের ভাগ পেয়েছে হাঁস-মুরগি, অথচ জেলেরা থেকেছেন না খেয়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

ভোলা জেলা মৎস্য অফিস জানিয়েছে, প্রথম দফার (ফেব্রুয়ারি-মার্চ) চাল বিতরণে অনিয়মের কোনো লিখিত অভিযোগ আসেনি। দ্বিতীয় দফার (এপ্রিল-মে) চাল এখনো ছাড় হয়নি।

জীবনের চাকা ফেরাতে জেলেরা এখন নতুন আশায় বুক বেঁধেছেন। নদীতে ইলিশের ঝাঁক ধরতে পারলেই হয়তো মুক্তি মিলবে ঋণের বোঝা থেকে। আর এরই অপেক্ষায় তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

মৎস্য আড়তদার শাহাবউদ্দিন ফরাজি আক্ষেপ করে বলেন, "দুঃস্থ জেলেদের প্রকৃত সাহায্য নিশ্চিত করতে যদি বিশেষ কমিশন গঠন করা হতো, তবে দুর্নীতি অনেকটাই কমত।"

সোহাগ /

ট্যাগ: ইলিশ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...