| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কাশ্মীরে হামলা আবারও ভাইরাল পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৪ ১১:১০:২৯
কাশ্মীরে হামলা আবারও ভাইরাল পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের মনোরম উপত্যকা পহেলগাম বহুদিন ধরেই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য, যা ‘মিনি সুইজারল্যান্ড’ নামেও পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এলাকাটিতে সহিংসতা অনেকটাই কমে এসেছিল বলে দাবি করেছিল মোদি সরকার। কিন্তু ২২ এপ্রিল এক হৃদয়বিদারক সন্ত্রাসী হামলা সেই শান্ত পরিবেশে কালো ছায়া ফেলে।

এই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন। ভারতের গণমাধ্যম বলছে, ২০০৮ সালের মুম্বাই হামলার পর এটি ছিল বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়ানক হামলা। হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন।

এই ঘটনার পরই নতুন করে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি ১৬ এপ্রিল ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর নিয়ে বলেন, “কাশ্মীর আমাদের শিরার সাথে যুক্ত, আমরা এটা কখনই ভুলব না। পাকিস্তান কাশ্মীরিদের সংগ্রামে তাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “প্রবাসীরা পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। তাদের উচিত পাকিস্তানি সংস্কৃতি ও ইতিহাস সন্তানদের জানানো। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, মুসলমানদের ধর্ম, সংস্কৃতি, চিন্তা ও আদর্শ হিন্দুদের থেকে ভিন্ন – এটাই দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি।”

ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্যের সঙ্গে ২২ এপ্রিলের পহেলগাম হামলার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

ফরিদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...