| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধান নিয়ে বড় বিপদ বিপদের মুখে বাংলাদেশসহ এশিয়ার কোটি মানুষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২০ ১৮:০০:৩৫
ধান নিয়ে বড় বিপদ বিপদের মুখে বাংলাদেশসহ এশিয়ার কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক: শুধু পানিতে নয়, এবার খাদ্যেও হুমকি হয়ে উঠছে আর্সেনিক। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ভাতের মধ্যেও ঢুকে পড়েছে এই মরণঘাতী বিষ। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনামের চাল পরীক্ষা করে নিশ্চিত করেছেন, সেখানে পাওয়া যাচ্ছে বিপজ্জনক মাত্রার আর্সেনিক।

এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নাল The Lancet Planetary Health-এ। দশ বছর ধরে চালের বিভিন্ন নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত ২৮ ধরনের চালেই রয়েছে আর্সেনিক। নিয়মিত এই চাল খেলে মানুষের শরীরে ধীরে ধীরে জমছে বিষ, যা হতে পারে প্রাণঘাতী।

গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসে বেড়ে যাওয়া কার্বন ডাই-অক্সাইড এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ধানের জমির মাটির গুণগত মান কমছে। এতে মাটিতে থাকা আর্সেনিকের পরিমাণ বাড়ছে, যা ভূগর্ভস্থ পানির মাধ্যমে ধানে প্রবেশ করছে, বিশেষ করে সেদ্ধ চালে বেশি জমছে এই বিষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, প্রতি কেজি ওজন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সর্বোচ্চ দুই মাইক্রোগ্রাম আর্সেনিক গ্রহণ নিরাপদ ধরা হয়। এর চেয়ে বেশি হলে হৃদরোগ, কিডনি ও ফুসফুসের সমস্যা থেকে শুরু করে ক্যানসার ও স্নায়বিক রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।

গবেষকরা আরও জানান, চালের মধ্যে সবচেয়ে ক্ষতিকর রূপ ‘আর্সেনিক থ্রি’ বা আর্সেনাইড বেশি পাওয়া গেছে। এটি খুব সহজে শরীরে জমে গিয়ে দীর্ঘমেয়াদে প্রাণঘাতী প্রভাব ফেলতে পারে। শুধু ভাতই নয়—চিড়া, খই, মুড়ির মতো চালজাত খাবারেও এর উপস্থিতি রয়েছে।

তাদের সতর্কবার্তা অনুযায়ী, যদি ভূগর্ভস্থ পানি দিয়ে ধান চাষ চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই এখনই প্রয়োজন বিকল্প পানি ব্যবহারের দিকে যাওয়া এবং ধান চাষের পদ্ধতিতে বড় পরিবর্তন আনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...