| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচারী হতে চাইছেন ট্রাম্প; যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে উত্তাল জনতা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৭ ১৩:৪৭:১৭
স্বৈরাচারী হতে চাইছেন ট্রাম্প; যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে উত্তাল জনতা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভে ফুঁসে উঠেছে মার্কিন নাগরিকরা। শনিবার দেশের ৫০টি অঙ্গরাজ্যের ১,২০০টিরও বেশি স্থানে অনুষ্ঠিত হয় ‘হ্যান্ডস অফ’ শিরোনামে বিশাল কর্মসূচি। ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে নির্বাহী ক্ষমতার অপব্যবহার, অভিবাসীবিরোধী অভিযান, অযৌক্তিক শুল্কারোপ ও সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাইয়ের অভিযোগ তোলেন। তাঁদের মতে, ট্রাম্প প্রশাসন সংবিধানের নির্দেশনা উপেক্ষা করে একতরফাভাবে দেশ চালানোর চেষ্টা করছে।

নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বোস্টনের মতো বড় শহর থেকে শুরু করে ছোট শহরগুলিতেও একই স্লোগানে মুখর ছিল রাজপথ। প্রায় ১৫০টিরও বেশি মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন পেশার মানুষ এই প্রতিবাদে অংশ নেন।

প্রতিবাদকারীরা বলেন, “এই দেশ আমাদের। ট্রাম্প ও তাঁর মিত্ররা মনে করছেন সবকিছু ইচ্ছেমতো চালানো যাবে। কিন্তু আমরা তা হতে দেব না। এখানে স্বৈরতন্ত্রের কোনও জায়গা নেই।”

ওয়াশিংটনে আয়োজিত একটি সমাবেশে যোগ দেন ডেমোক্রেটিক পার্টির কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা। তাঁরা ট্রাম্পের নীতির তীব্র সমালোচনার পাশাপাশি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার হুমকিও দেন।

তাঁদের বক্তব্য, “আমরা লড়ছি গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে, আমাদের ভবিষ্যতের পক্ষে। প্রেসিডেন্ট নিজেকে একজন স্বৈরশাসক ভাবছেন। আমরা এমন কাউকে সহ্য করব না, যিনি একজন বিলিয়নেয়ারের পুতুল হিসেবে কাজ করছেন।”

যুক্তরাষ্ট্রের সীমা পেরিয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতেও। সেখানে থাকা ট্রাম্প-বিরোধীরাও রাস্তায় নামেন ‘Hands Off’ কর্মসূচির অংশ হিসেবে।

এত বড় পরিসরের প্রতিবাদ ট্রাম্প প্রশাসনের জন্য এক সতর্কবার্তা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। অনেকে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার মেয়াদ শেষ করতে পারবেন কিনা, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...