| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ জরুরি বৈঠক, কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা?

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৫ ১৬:৪৬:১৫
হঠাৎ জরুরি বৈঠক, কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা?

যুক্তরাষ্ট্রের সদ্যঘোষিত ‘পাল্টা শুল্ক নীতি’র প্রেক্ষিতে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দেশের শীর্ষ অর্থনৈতিক বিশ্লেষক, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানি খাত বড় ধরনের চাপে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে আজকের বৈঠকে সম্ভাব্য প্রতিক্রিয়া, কৌশল নির্ধারণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সূত্রমতে, বাংলাদেশ খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা শুরু করার পরিকল্পনা করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...