| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমকে দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ১০:৪৯:২৮
তামিমকে দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। কঠোর নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে ঢাকায় আনা হয়। এরপর রাত ১০টার কিছু পরেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তামিমকে দেখতে ছুটে যান এভারকেয়ার হাসপাতালে। একই সময়ে সেখানে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, "আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার মানসিক শক্তি অনেক দৃঢ়, যা আমি দেখেছি। পরিবারের সঙ্গেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছেন। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, আশা করি শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।"

এর আগে, রাত ৮টা ৩৭ মিনিটে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় এবং তাকে হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালের বাইরে তামিমের ভক্ত ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।

এদিকে, ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতেই হাসপাতালে আসেন তামিমকে দেখতে। পরে তিনি গণমাধ্যমকে জানান, তামিমের চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা চলছে এবং ব্যাংককে পাঠানোর জন্য ভিসার কাজ শুরু হয়েছে। তিনি নিজেও তামিমের সঙ্গে ব্যাংকক যাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...