| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২০ ১৭:১৩:৫৩
সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে গত এক সপ্তাহে ২৩,৮৬৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘন। শনিবার (১৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। খবরটি সরবরাহ করেছে আরব নিউজ।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬,৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য, ৩,৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার করার জন্য এবং ৩,৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১,৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া, ৯৭ জনকে সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। আরও ১৩ জনকে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যদি কেউ অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশ করতে সহায়তা করে কিংবা কাউকে পরিবহন বা আশ্রয় দেয়, তবে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং তার সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...