জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয়টি পদে বিভিন্ন গ্রেডে মোট ১০ জনকে নিয়োগ দেবে। ০৬ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে ০৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা থাকলে যে কেউ এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ
প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৪ মার্চ ২০২৫
পদের সংখ্যা: ৬টি
নিয়োগযোগ্য ব্যক্তি: ১০ জন
আবেদন মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৬ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: www.nu.ac.bd
নিয়োগের বিস্তারিত
১. সেকশন অফিসার
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর
২. ইমাম
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: কামিল পাশ/আরবি বা ইসলামি শিক্ষায় মাস্টার্স ডিগ্রি
অতিরিক্ত যোগ্যতা: বিবাহিত, সুমধুর কণ্ঠস্বর এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের দক্ষতা থাকতে হবে। ইমামতির ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর
৩. সাব-টেকনিক্যাল অফিসার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা। সার্ভিস/হার্ডওয়ার সংরক্ষণে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর
৪. মোয়াজ্জিন
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পাস। মসজিদের মোয়াজ্জিন হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
৫. মালী
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
৬. কুক/বাবুর্চি
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়তে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২৫
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
