| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠকে: যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৪ ১৩:১৩:৪৪
মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠকে: যা জানা গেল

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, "এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে।" তবে এই ভিডিওর সত্যতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

বাংলাদেশের স্বীকৃত তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার বিষয়টি অনুসন্ধান করে প্রকৃত সত্য উদঘাটন করেছে। সোমবার (৩ মার্চ) সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, পুরোনো এক সরকারি সফরের ভিডিওকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে যে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দৃশ্য।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, Sting Newz নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ নভেম্বর প্রকাশিত "কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন" শিরোনামের একটি ভিডিও পাওয়া গেছে। এই ভিডিওটির কিছু অংশই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষণ করে দেখা গেছে, মূল ভিডিওর ০০:১৫ থেকে ০০:৪১ সেকেন্ডের অংশটি নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায়। এ ছাড়া Ekattor TV-এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর প্রকাশিত "একান্ত বৈঠকে বসছে শেখ হাসিনা ও মমতা" শিরোনামের ভিডিওতেও একই শাড়ি পরিহিত অবস্থায় শেখ হাসিনাকে দেখা যায়, যা ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে মিল রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ২২ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে যোগ দিতে কলকাতা সফরে গিয়েছিলেন।

অর্থাৎ, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এতে দাবি করা বৈঠকের তথ্যও সম্পূর্ণ মিথ্যা। পুরোনো একটি সরকারি সফরের ভিডিও ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...