| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রতিটি মানুষের সাত দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২২:২৬:০২
বাংলাদেশের প্রতিটি মানুষের সাত দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কারাগারে থাকা এক কঠিন অভিজ্ঞতা। জীবনে শিক্ষা নেওয়ার জন্য অন্তত সাতদিন হলেও সবার কারাগারে থাকা উচিত। তিনি বলেন, "আমি যদি কখনো কারাগার থেকে মুক্তি পাই, তবুও এই কথাই বলব।"

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা ৫৮ মিনিটে আদালতের হাজতখানা থেকে বের করা হয় পলককে। এ সময় তাকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়েছিল।

আদালতের দিকে হেঁটে যাওয়ার পথে তিনি বলেন, "সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। সাময়িকভাবে মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করা গেলেও, শেষ পর্যন্ত সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।" এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তাকে কাঠগড়ায় তোলা হয়।

কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের উদ্দেশে পলক বলেন, "আমি নিয়মিত আদালতে আসি। যেদিন আমাকে আদালতে হাজির করা হয় না, সেদিন কারাগারের ভেতর হাঁটতে বের হলে অন্য বন্দিরা আমাকে জিজ্ঞেস করে, 'ভাই, আজ আপনার অফিস নেই?' তারা আদালতকেই আমার অফিস মনে করে।"

নিজের ব্যক্তিগত আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, "তোমরা কথা বললেই রিমান্ডের মেয়াদ বেড়ে যায়। রাষ্ট্রপক্ষ বলেছে, রিমান্ড তো শুরু হয়েছে, তাই কথা বলার দরকার নেই। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তার পরিকল্পনা বদলানো যাবে না।"

পরে কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে একাধিকবার সালাম দেন। প্রথমে কোনো সাড়া না দিলেও পরে হাসতে হাসতে সালামের উত্তর দেন পিপি। তখন পলক বলেন, "যাক, এবার পিপি স্যারের মন নরম হয়েছে।"

এই সময় বিচারক এজলাসে উপস্থিত ছিলেন না। পরে সকাল ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে আসেন এবং রিয়াজ হত্যা মামলায় পলকের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ পাহারায় তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়। এরপর নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...