নতুন টাকা থেকে শেখ মুজিবের বাদ
বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রিত নোটে আর থাকছে না জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহায় এই নতুন নোট বাজারে আসতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত নতুন নোট এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম দিকে প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। যেহেতু এই নোটগুলো আগে থেকেই ছাপানো, তাই এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।
এ প্রসঙ্গে আরিফ হোসেন খান আরও জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ পূর্বের ছাপানো নোট মজুত রয়েছে। অর্থ অপচয় রোধের লক্ষ্যে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না, কারণ বিদ্যমান নোট বাতিল করলে বিশাল আর্থিক ক্ষতি হবে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের কাজ সরকার চালিয়ে যাচ্ছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
