বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করবে ভারত
শিগগিরই বাংলাদেশে আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি পাওয়ার। আগামী কয়েকদিনের মধ্যেই তারা ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করবে, যা বকেয়া পরিশোধ না করার কারণে গত অক্টোবরে অর্ধেকে কমিয়ে আনা হয়েছিল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশ বিশেষ ছাড় ও কর সুবিধা চাইলেও আদানি পাওয়ার তাতে সম্মত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র।
একটি সূত্রের মতে, গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়বে বিবেচনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানায়। এতে সাড়া দিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে সম্মত হয় আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে একমাত্র বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।
অপর এক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ছাড় চাইলে আদানি তাতে রাজি হয়নি। তিনি বলেন, “তারা কোনো ছাড় দিতে চায় না, এমনকি ১০ লাখ ডলারও নয়। আমরা পারস্পরিক সমঝোতার চেষ্টা করেছি, কিন্তু তারা শুধুমাত্র বিদ্যুৎ কেনার চুক্তিকেই সামনে আনছে।”
এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। একইভাবে আদানি পাওয়ারের মুখপাত্রও কোনো প্রতিক্রিয়া জানাননি।
এর আগে, গত ডিসেম্বরে আদানি পাওয়ার দাবি করেছিল, বাংলাদেশের কাছে তাদের ৯০০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। তবে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম জানান, আদানি পাওয়ারের পাওনা ৬৫০ মিলিয়ন ডলার। বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।
এর আগে, বিপিডিবি আদানি পাওয়ারকে কর সুবিধা ও মে মাস পর্যন্ত বিদ্যুতের দামে ছাড় দেওয়ার অনুরোধ করেছিল, তবে আদানি সেটি মানতে রাজি হয়নি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
