| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : উত্তাল গাজীপুর জড়ো হচ্ছেন হাজার হাজার জনতা ও শিক্ষার্থীরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৪:৪২:৪০
ব্রেকিং নিউজ : উত্তাল গাজীপুর জড়ো হচ্ছেন হাজার হাজার জনতা ও শিক্ষার্থীরা

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থী ও সাধারণ জনগণ সেখানে জড়ো হচ্ছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলা হয়। এতে ১৫ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছেন শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় মসজিদ থেকে মাইকিং করে ডাকাত পড়েছে বলে গুজব ছড়ানো হয়, যা সংঘর্ষকে আরও বাড়িয়ে তোলে।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম গাজীপুরে পৌঁছেছেন। তারা আহতদের দেখতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

শুক্রবার রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। তবে রাজবাড়ি মাঠের সমাবেশকে চূড়ান্ত প্রতিবাদ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

গাজীপুরের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। রাজবাড়ি মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...