| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

থানায় না গিয়ে অনলাইনে করা যাবে মামলা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২১:৫১:৫২
থানায় না গিয়ে অনলাইনে করা যাবে মামলা

থানায় না গিয়ে অনলাইনে সহজে মামলা দায়ের করতে পারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

বর্তমানে, মামলা দায়ের করতে সাধারণ মানুষকে থানায় গিয়ে এফআইআর দাখিল করতে হয়, যা সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে মানুষের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলোর সমাধান হিসেবে, প্রধান উপদেষ্টা ৯৯৯-এর আদলে একটি বিশেষ কল নম্বর চালু করার প্রস্তাব দেন, যা জনগণকে যেকোনো স্থান থেকে মামলা দায়ের করার সুবিধা দিবে। তিনি বলেন, "এটি মামলা দায়েরের জটিলতা এবং ঝামেলা কমাবে, যা সাধারণ মানুষের জন্য সহায়ক হবে।"

অধ্যাপক ইউনূস পুলিশ প্রধান বাহারুল আলমকে দ্রুততার সঙ্গে অনলাইনে এফআইআর দায়েরের ব্যবস্থা নিশ্চিত করার এবং নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন।

এছাড়া, তিনি একটি বিশেষ কল সেন্টার স্থাপনের পরামর্শ দেন, যাতে যারা অনলাইনে মামলা দায়ের করতে কোনো সমস্যা অনুভব করবেন, তারা সহজেই কল সেন্টার থেকে সহায়তা পেতে পারেন। এর মাধ্যমে জনগণের জন্য মামলা দায়ের প্রক্রিয়া আরও সহজ এবং কার্যকরী হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...