গ্রামবাসীর মধ্যে ব্যাপক সং'ঘ'র্ষ ৬ পুলিশ সদস্য আ'হ'ত
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দাদের সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা হয়, যার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলীসহ ৬ পুলিশ সদস্য আহত হন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (১৯ জানুয়ারি) সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম।
এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, এবং আরও ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মিরাকান্দা ও সলিথা এলাকায় অভিযান শুরু করেছে এবং ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে নগরকান্দার সলিথা এবং মিরাকান্দা গ্রামে একাধিক দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৭ জন আহত হয়, যার মধ্যে ৬ জন পুলিশ সদস্যও রয়েছেন। সংঘর্ষের সময় দুটি দোকান এবং একটি বাড়ি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
