| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৬ ১৭:৩২:২৭
বাংলাদেশকে নিয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘এপিসেন্টার’ হিসেবে উল্লেখ করার পর, পাকিস্তান সেনাবাহিনী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও টিভির খবরে এই তথ্য প্রকাশিত হয়।

খবরে বলা হয়, ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যের প্রতিবাদে পাকিস্তান সেনাবাহিনী তাদের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতি প্রকাশ করেছে। একইসাথে, পাকিস্তান সেনাবাহিনী প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে ‘রাজনীতি চর্চা’ থেকে দূরে থাকার আহ্বান জানায়।

সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে, ভারতীয় সেনাপ্রধান পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘এপিসেন্টার’ হিসেবে উল্লেখ করে বলেন, জম্মু ও কাশ্মিরে অস্থিরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দিচ্ছে পাকিস্তান। তিনি আরও দাবি করেন, গত বছর ওই অঞ্চলে যেসব জঙ্গি নিহত হয়েছে, তাদের ৬০ শতাংশই পাকিস্তানি নাগরিক ছিল।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘এপিসেন্টার’ হিসেবে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া বক্তব্য শুধুমাত্র বাস্তবতার বিপরীতে, বরং ভারতের অক্ষমতার প্রকাশ। যেখানে একটি রাষ্ট্র তার জনগণের ওপর নিপীড়ন চালায়, সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধের জন্য প্রতিবেশী দেশকে দোষারোপ করা হচ্ছে, যা দ্বিচারিতা ও কাপট্যের উদাহরণ।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনাপ্রধান যখন সেনা কর্মকর্তা হিসেবে জম্মু ও কাশ্মিরে কর্মরত ছিলেন, তখন কাশ্মিরিদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। সম্প্রতি তার দেওয়া বক্তব্যটি পুরোপুরি রাজনৈতিক এবং এতে ভারতীয় সেনাবাহিনীতে রাজনীতি ব্যাপকভাবে প্রবাহিত হওয়ার প্রতিফলন ঘটেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে নিরস্ত্র কাশ্মিরিদের ওপর অত্যাচার চালাচ্ছে। কাশ্মিরিরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজোল্যুশনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরিদের ন্যায্য আন্দোলন দমন করতে তাদের ওপর অভিযান চালাচ্ছে।

বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, একজন উচ্চপদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের হাতে আটক রয়েছেন, যিনি পাকিস্তানে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এই গুরুতর সত্যটি ভারতীয় সেনাপ্রধান হয়তো উপেক্ষা করেছেন বলে মনে হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...